বরিশাল ব্যুরো
প্রেমের অভিনয় করে প্রতারণার ফাঁদে ফেলে ১৭ বছরের এক তরুণীর কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি কিছু স্বর্ণালংকার, নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, ১২ ডিসেম্বর ১৭ বছরের এক তরুণী ঢাকা মেট্রোপলিটনের লালবাগ থানায় একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের বিরুদ্ধে অপহরণ, স্বর্ণালঙ্কার, নগদ অর্থ আত্মসাতের ঘটনার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি বিস্তারিত জানার পরে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভিকটিমের পরিবারকে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের কাছে প্রেরণ করেন। পরে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে পুলিশ জানতে পারে প্রতারক নাফিজুর রহমান দেড় মাস আগে অনলাইন গেম ফ্রি ফায়ার খেলার মাধ্যমে ওই তরুণীর সাথে পরিচয় হয়। এরপর সেখান থেকে তার সাথে নাফিজুর গভীর প্রেমের সম্পর্ক গড়à