শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রংপুরে ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

আমন ধানকাটা শেষ হলেও ধান মাড়াই আর ধান সিদ্ধ করে শুকিয়ে ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন রংপুর, গাইবান্ধা, নীলফমারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার কৃষক পরিবারের সদস্যরা। যেন একটু বসে দম দেওয়ার সময়টুকু হাতে নেই তাদের। সবাই ব্যস্ত- কেউ ধান মাড়াইয়ের কাজ করছেন, কেউ সেই ধান পরিষ্কার করে শুকিয়ে গোলায় তুলছেন, আবার কেউ ধান সিদ্ধ করে সেই ধান শুকানোর কাজে ব্যস্ত।

চলতি মৌসুমে রংপুরে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলার চাহিদা মিটিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ টনেরও বেশি আমন ধানের চাল উদ্বৃত্ত থাকবে বলে আশা প্রকাশ করছেন কৃষি বিশেষজ্ঞরা। উদ্বৃত্ত চাল অন্য জেলার চালের চাহিদা মেটাতে সক্ষম হবে। খাদ্য বিভাগ কৃষকদের কাছ থেকে ক্রয় না করে ব্যবসায়ীর কাছে চাল ক্রয় করার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। অথচ কম মূল্যে ধান ক্রয় করে ব্যবসায়ীরা চাল বানিয়ে সরকারি খাদ্য গুদামে বিক্রি করে কোটি কোটি টাকা লাভ করছে।

à