শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বগুড়ায় চার রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় চার রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার রাতে শহরের মালতীনগর শিশু মঙ্গল মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গোপন সংবাদে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা শাখা সক্রিয় রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ