হিলি (দিনাজপুর) প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মাঝে এই মিষ্টি বিনিময় হয়।
২০ বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন ভারতের বিএসএফের ৭৯ ব্যাটালিয়নের ইন্সপেক্টর এসএন চৌবের হাতে ৪ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময়