রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত দলের ৩ জনের আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ পাকাপুল এলাকায় রুপালী ব্যাংকের জিনজিরা শাখায় হানা দেওয়া ডাকাত দলের মধ্যে তিনজন আত্মসমর্পণ করেছে। তাদেরকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। এদিকে ব্যাংকটিতে সেবা নিতে যাওয়া গ্রাহকদের উদ্ধারে তৎপরতা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন, ডাকাত দলের তিনজন আত্মসমর্পণ করেছে। তাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দল ব্যাংকে প্রবেশ করে। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে ফেলে। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ব্যাংকটি ঘিরে রাখে।

ব্যাংকটিতে সেবা নিতে যাওয়া গ্রাহকরা অনিরাপত্তায় ভুগতে থাকেন। তাদের মধ্যে আতঙ্ক ভর করে। আশপাশের লোকজনও জড়ো হয়।

ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল জানান, ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা কর্মচারীদের উদ্ধারে তৎপরতা চলছে।

ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকে পড়ে। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করে। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ব্যাংকটি ঘিরে রাখে। পরে তিনজন আত্মসমর্পণ করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ