রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মৌলভীবাজারে ছাত্র জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার

ছাত্র জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় পৌরসভা মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ছাত্র জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ আল আমীনের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. হাসান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী।

প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক ছাত্রনেতা কাউসার আহমদ।

বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ আনসারী, ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা গাজী শেখ নূরে আলম হামিদী, মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহসভাপতি মাওলানা জয়নুল হক, শ্রমিক জমিয়ত মৌলভীবাজার জেলার আহবায়ক মুফতি জামিল আহমদ কাসেমী, বিভাগীয় সাংগঠনিক  সম্পাদক ছাত্রনেতা আমিনুল ইসলাম সহ প্রমূখ।

সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে হাফিয ফাহিম আহমদকে সভাপতি, সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও হাফিয ছালিকুর রশীদকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২০২৫-২৬ সেশনের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ