নোয়াখালী প্রতিনিধি
সংবিধান দিয়ে ফ্যাস্টিট হাসিনা এই দেশের মানুষকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার। তিনি বলেন, যখন দাবি উঠেছিল- ফ্যাসিস্ট চুপ্পুকে তার পদ থেকে সরাতে হবে। তখন আমাদের বন্ধুরা আফসোস করে বলেছিলেন, সংবিধান লঙ্ঘন হবে। আমি জিজ্ঞাসা করি সংবিধান কি এখন আছে। সংবিধান থাকলে সরকার নেই, সরকার থাকলে সংবিধান নেই। তোমরা কিসের সংবিধানের কথা বলছ। এই সংবিধান দিয়ে ফ্যাস্টিট হাসিনা এই দেশের মানুষকে হত্যা করেছে।
শুক্রবার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মেলনে পিএল একাডেমি বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা ভারতকে অনুরোধ করব- তারা যেন বাংলাদেশের স্বাà¦