শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বগুড়ায় ছুরিকাঘাতে জখম করে ১০ লাখ টাকা ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

 বগুড়ায় যুবককে ছুরিকাঘাতে জখম করে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তির চিৎকারে আশপাশে থাকা মানুষ এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলোনি বটতলা এলাকায় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম তারেক (৪০)। তিনি শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার আলী আজমের ছেলে এবং কলোনি এলাকার মালিয়া এন্টারপ্রাইজ (যমুনা গ্যাস ডিস্ট্রিবিউটর)-এর ম্যানেজার হিসেবে কর্মরত।

স্থানীয় জানায়, তারেক সকালে নিজ বাসা থেকে টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হলে দুষ্কৃতিকারীরা চাকু দিয়ে তার হাত ও পায়ে আঘাত করে ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি এসএম মঈন উদ্দীন বলেন, তারেক নামে এক ব্যক্তিকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার খবর আমরা পেয়েছি। এ