রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বরিশাল প্রেসক্লাবে নতুন নেতৃত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশাল প্রেসক্লাব নির্বাচনে দৈনিক সংগ্রামের বরিশাল ব্যুরো প্রধান আমিনুল ইসলাম খসরু সভাপতি এবং স্থানীয় দৈনিক মতবাদ সম্পাদক এসএম জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ভোটগ্রহন শেষে রাত পৌনে ১১টায় এ ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরন জানান,  ৮১ জন ভোটারের মধ্যে পাঁচজন অনুপস্থিত ছিলেন। চারটি ব্যালট বাতিল হয়।

সভাপতি পদে খসরু পেয়েছেন  ৩৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন নুরুল আলম ফরিদ পেয়েছেন ২২ ভোট।

সাধারণ সম্পাদক পদে এসএম জাকির হোসেন পেয়েছেন ৫০ ভোট,  তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কাজী আবদুল্লাহ আল রাসেল পেয়েছেন  ২২ ভোট।

অপরদিকে সহসাধারণ সম্পাদক পদে এম মোফাজ্জেল, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফিন তুষার, ক্রীড়া সম্পাদক পদে মো. রুবেল খান নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্যে পদে সাতজনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে এম জহির ১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচিত বাকি ছয়জন হলেন- কমল সেনগুপ্ত, মো. আব্দুর রাজ্জাক ভূইয়া, পুলক চ্যাটার্জি, সুমন চৌধুরী, মঈনুল ইসলাম সবুজ ও শাহিন হাসান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ