রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দুধকুমার নদে ডুবে প্রাণ গেল হাফেজ তাসিম বিল্লাহর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদে গোসল করতে নেমে নিখোঁজের এক দিন পর মাদরাসাছাত্র হাফেজ মো. তাসিম বিল্লাহ সাজিমের (১৩) লাশ উদ্ধার করা হয়েছে। 
সোমবার (৭ এপ্রিল) বিকেলে তার লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।
নিহত তাসিম বিল্লাহ সাজিম নাগেশ্বরী পৌরসভার পুরাতন বাজার এলাকার জাহাঙ্গীর আলম মতি সরকারের ছেলে। সে গত চার মাস আগে নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছে। 
স্থানীয়রা জানান, রোববার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চার বন্ধু মিলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদের তীরে বেড়াতে যায়। পরে সাজিম ও তার এক বন্ধু নদীতে গোসল করতে নেমে সাঁতার কেটে নদী পার হয়। পরে ফেরার সময় মাঝ নদীতে ডুবে নিখোঁজ হয় সাজিম। এ সময় বাকিদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকে এবং তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। ওইদিন বিকেলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করলেও খুঁজে পায়নি। সোমবার তার মরদেহ নদীতে ভাসতে দেখে উদ্ধার করে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়। সোমবার পুনরায় উদ্ধারকাজ চলাকালে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার ভাটিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ