রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফেনসিডিলসহ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় নিষিদ্ধ ৫১৩ বোতল ফেনসিডিলসহ নাসিম হোসেন (২৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবির সদস্যরা।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তি জানায়, বুধবার ভোরে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭৭/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালী পাড়া গ্রামস্থ মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৫১৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ০১টি মোবাইল এবং ০২ টি সিম কার্ডসহ মোঃ নাসিম হোসেন (২৫) নামে এক চোরাকারবারী কে আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ৩ চোরাকারবারি পালিয়ে যায়। 

আটককৃত ব্যক্তি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে।

আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। মোট সিজার মূল্য-২,০৭,২০০/- টাকা।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ