রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

গলাচিপায় ভয়াবহ আগুন : ১০ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শনিবার ভোররাত ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, আগুনে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর হলো- অসিম মিয়ার ফলের দোকান, মিরাজের মুদি দোকান, গোপালের সেলুন, আবুল কালাম আকনের ডলপিন কাউন্টার, ইলিয়াস হোসেন, মুজিবর রহমান, মনির হোসেনের স্টেশনারি দোকান, নাসির উদ্দিনের খাবার হোটেল এবং খলিল মিয়ার চায়ের দোকান।

স্থানীয় সূত্রে জানা যায়, গলাচিপা সরকারি কলেজের সামনের সড়কের পূর্ব পাশে থাকা দোকানগুলোতে আগুন লাগে। পথচারীরা প্রথম আগুন দেখতে পান। পরে স্থানীয়রা, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আগুন নেভানো হয়।

গলাচিপা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মো: কামাল হোসেন জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তার ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি জানান, প্রায় ৮০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নাসিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ