রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

নাটোরে কওমি শিশু শিক্ষার্থীর আত্মহত্যা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের একটি কওমি মাদরাসার টয়লেটে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে এক শিশু শিক্ষার্থী। মাদরাসার মক্তব বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকাল ৬টার দিকে কান্দিভিটুায়া এলাকার আল জামিয়াতুল নূরানিয়া কান্দিভিটা মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহত শিক্ষার্থী সিয়াম হোসেন (১৪) নওগাঁ জেলার মান্দা উপজেলা চেরাকপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শনিবার বিকাল থেকে সিয়ামকে না পেয়ে শিক্ষকরা চারদিকে খোাঁজাখুঁজি করেন এবং তার পরিবারকে জানান। শনিবার সকালে একজন শিক্ষক মাদরাসার তৃতীয় তলার একটি টয়লেট দীর্ঘ সময় ভিতর থেকে বন্ধ এবং উপরে দড়ি টানানো দেখতে পেয়ে সকলকে খবর দেন। পরে মাদরাসা শিক্ষকরা নাটোর থানায় এসে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

পুলিশ এখনো তার আত্মহত্যার কারণ জানাতে পারেনি। তবে মাদরাসার শিশু শিক্ষার্থীর আত্মহত্যার পিছনে বড় ধরনের কোন রহস্য রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন মাদরাসার একাধিক ছাত্রের অভিভাবক। পুলিশ জানিয়েছে, মাদরাসার দায়িত্বশীল ও আত্মহত্যাকারীর অভিভাবকদের সাথে কথা বলে তারা আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেস্টা করছেন। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ