রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকেলে মাদানী মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে ২৪শের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন মহানগর সহ-সভাপতি হাফেজ সুলাইমান মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ।

অনুষ্ঠানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য ও শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পাশাপাশি ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের সাবেক সভাপতি এম শাহরিয়ার হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ আঃ আঃ ছাব্বিত, জেলা সভাপতি ও বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন। মহানগর সাহিত্য-সম্পাদক হাফেজ জুবায়ের, সিয়াম, মাহফুজ, আশিকুর রহমান ও ঝাউতলা ক্যাম্পাস শাখা দায়িত্বশীলগণ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ