রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

৪০ দিন জামাতে নামাজ, পুরস্কার হিসেবে সাইকেল পেল শিশু-কিশোররা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে ৪০ দিন ধারাবাহিকভাবে তাকবীরে উলার সঙ্গে মসজিদে জামাতে নামাজ আদায়কারী শিশু-কিশোরদের হাতে তুলে দেওয়া হয়েছে সাইকেলসহ নানা পুরস্কার।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলার কুতুবপুর জামাল উদ্দিন ভূঁইয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওমী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত।

মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স নোয়াখালী অফিসের ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম মনির, সাংবাদিক ইয়াকুব নবী ইমন, চিকিৎসক ডা. আক্তারুজ্জামান বাদল এবং সমাজসেবী গোলাম শাহরিয়ার রিংকু।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতায় বিজয়ী সাতজন শিশু-কিশোরকে সাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী বাকি ৪৪ জনকেও সান্ত্বনা পুরস্কার হিসেবে নগদ অর্থ, সম্মাননা এবং রাহনুমা পাঠাগারের পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মসজিদমুখী ও ধর্মপ্রাণ করে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা জানায়, এই আয়োজন তাদের নিয়মিতভাবে জামাতে নামাজ পড়তে অনুপ্রাণিত করবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ