রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

উদ্বোধনের ৪ বছর পর মডেল মসজিদে শুরু হলো নামাজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম অবশেষে শুরু হয়েছে। প্রায় চার বছর আগে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মসজিদটি ব্যবহার উপযোগী ছিল না। অবশেষে মসজিদটি নামাজের জন্য উন্মুক্ত করা হলো।

গণপূর্ত বিভাগের বাস্তবায়নাধীন এ মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ গত কয়েক মাস ধরে দিনরাত বিরামহীনভাবে চলতে থাকে। পূর্বেই মসজিদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম ১ আগস্ট জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে মসজিদের কার্যক্রম শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন। যা শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে বাস্তবায়িত হলো।

জুমার নামাজে শরিক হয়ে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। 

জুমার নামাজে শরিক হন সাতক্ষীরা জেলা ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষ ব্যক্তিবর্গ ও সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ।

মসজিদে নারী ও পুরুষ মিলিয়ে ৯০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। শুক্রবার প্রথম জুমার নামাজে অনেক নারী মুসল্লি শরিক হন। প্রথম জুমার নামাজে শরিক হন দুই হাজারের অধিক মুসল্লি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ