রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

মাদরাসার মুহতামিম নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা থেকে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন এক মাদরাসার মুহতামিম ও স্থানীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের খালেদী (৪৫)। বুধবার (৬ আগস্ট) রাতে তিনি ঢাকার যাত্রা শুরু করলেও কুমিল্লায় পৌঁছানোর আগেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নিখোঁজ মাওলানা আব্দুল কাদের কুমিল্লার দাউদকান্দি থানার কালাসোনা গ্রামের বাসিন্দা। তিনি নোয়াপাড়ার জামিয়া আরাবিয়া সাওদা রা. মহিলা মাদরাসার মুহতামিম এবং নোয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মুফতি শামসুল ইসলাম জিলানী জানান, মাওলানা কাদের বুধবার রাতে ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাসে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। রাত ১২টার দিকে তিনি ফোনে জানান, “আমি এখন কুমিল্লা বিশ্বরোডে আছি, কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নামবো।” এর পর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের কেউ আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

পরিবার এবং মাদরাসার সংশ্লিষ্টরা অত্যন্ত উদ্বিগ্ন। এখনো পর্যন্ত কোনো ধরনের খোঁজ পাওয়া যায়নি। কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে: ০১৮১৬২৫২৫৩৮

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ