রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

নিখোঁজ মাদরাসার মুহতামিমের সন্ধান মিলেছে ঝাঘরঝুলি বিশ্বরোডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবশেষে সন্ধান পাওয়া গেছে কুমিল্লায় নিখোঁজ হওয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদের খালেদীর (৪৫)। বুধবার (৬ আগস্ট) রাত থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে তাকে কুমিল্লা ঝাঘরঝুলি বিশ্বরোডের পাশে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে তিনি ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে বাসে রওনা দেন। মধ্যরাতে কুমিল্লা ঝাঘরঝুলি বিশ্বরোডে বাস থেকে নামার পরপরই একদল ছিনতাইকারী তাকে জিম্মি করে একটি গাড়িতে তুলে নেয়। পরে তারা মারধর করে সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে রাস্তার ধারে ফেলে রেখে যায়।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত তাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছে।

মাওলানা আব্দুল কাদের খালেদী কুমিল্লা নোয়াপাড়া জামিয়া আরাবিয়া সাওদা রা. মহিলা মাদরাসার মুহতামিম এবং নোয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছিল। তবে তাকে জীবিত ও সুস্থ অবস্থায় পাওয়ায় স্বস্তি ফিরে এসেছে পরিবার ও এলাকাবাসীর মধ্যে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ