শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ-এর তত্ত্বাবধানে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৮তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। দুই দিনব্যাপী এই মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়াতুল ফালাহ ময়দানে।

জানা গেছে,  বৃহস্পতিবার ও শুক্রবার প্রতিদিন বেলা ২টা থেকে মহাসম্মেলনের কার্যক্রম শুরু হবে।

মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি স্কলার, ভারতের দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী সাহেব। গুরুত্বপূর্ণ নসিহত করবেন, পাকিস্তান বেফাকের মহাসচিব

মুবাল্লিগে ইসলাম আল্লামা হানিফ জালান্ধরী।

এছাড়াও বিশেষ আলোচক হিসেবে অংশ নেবেন পাকিস্তানের

আল্লামা মুফতি সাইয়্যিদ ফায়সাল নদীম।

দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণও এই মহাসম্মেলনে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।

আয়োজকরা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণকে মহাসম্মেলনে উপস্থিত থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ