শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

শরীফ ওসমান হাদী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী আর নেই।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’

গত শুক্রবার (১২ ডিসেম্বর) গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। এরপর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুর।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহের মাথায় আজ তিনি ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ