শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বেফাকের কার্যক্রম বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) কার্যক্রম বন্ধ রাখবে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি জানিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার সাধারণ ছুটি হিসেবে বেফাকের অফিসের সকল বিভাগ বন্ধ থাকবে।

এতে আরও জানানো হয়, পরদিন অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার থেকে অফিসের সকল বিভাগের কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ