শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

পুলিশের ওপর হামলা মামলায় ভোলায় আ.লীগের দুই নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:

ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুই নেতাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

গ্রেফরাতকৃতরা হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ দুলাল ডিলার ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিক উল্লাহ।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, অপারেশন ডেবিল হান্ট ফেইজ-২ এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের দুই নেতাকে আটক করা হয়। পরে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

আরএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ