শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শহীদ শরীফ ওসমান বিন হাদিকে খুন করার জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। 

শনিবার (৩ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে জুমা বলেন, ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? সে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল?

জুমা বলেন, কবির নামে যাকে গ্রেপ্তার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম এটাম্প নেয় সেদিন ফয়সালের সাথে ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে। তবুও কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছেনা বলা হচ্ছে?

ডাকসুর এই নেত্রী আরও বলেন, এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায়।

প্রসঙ্গত, ১২ ডিসেম্বর মতিঝিল থেকে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পল্টনের বক্স কালভার্ট এলাকায় অটোরিকশায় বহনকালে ওসমান হাদিকে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা গুলি করে পালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয় এবং তদন্ত চলছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ