শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বছরের শুরুতেই বাড়ল এলপিজির দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)-এর নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দরে প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিইআরসি এই মূল্য ঘোষণা করে, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন দরে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।

এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়।

গত সপ্তাহের শেষ দিকে হঠাৎ করেই বাজারে এলপিজির সংকট দেখা দেয়। এতে খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি বিক্রি হতে থাকে। গত বুধবার যেখানে নির্ধারিত দাম ছিল ১ হাজার ২০০ টাকা, সেখানে ১২ কেজির একটি সিলিন্ডার বিক্রি হয় ১ হাজার ৬০০ টাকায়।

তবে গ্রাহকদের অনেকেই এই বাড়তি দামকে ‘স্বাভাবিক’ বলছেন। কারণ ডিসেম্বর মাসজুড়ে বিইআরসি নির্ধারিত ১ হাজার ২০০ টাকার বিপরীতে খুচরা বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১ হাজার ৫৫০ টাকার নিচে পাওয়া যায়নি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ