শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

গ্যাস সিলিন্ডারে ১৯৭ টাকা বেশি নেওয়ায় জরিমানা ২০ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী সদরে ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৯৭ টাকা বেশি নেওয়ায় এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে সোনাপুর সড়কের দত্তবাড়ির মোড় এলাকার মেসার্স নীড় এন্টারপ্রাইজে এই অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক (অ‌তি‌রিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলা‌ম।

তিনি বলেন, অভিযানে গিয়ে দেখা যায়, ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার বিইআরসি নির্ধারিত এক হাজার ২৫৩ টাকার স্থলে এক হাজার ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। পরে অভিযুক্ত মেসার্স নীড় এন্টারপ্রাইজের মালিককে ২০ হাজার টাকা জ‌রিমানা করে সতর্ক করা হয়েছে।

অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরাসহ জেলা ব‌্যাটা‌লিয়ন আনসারের এক‌টি টিম উপস্থিত ছিল।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ