শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

পথ আটকে বক্তার কাছে হাদিয়ার টাকা চাইল ডাকাতরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে ইসলামি বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় গাড়ির চালকসহ দুজন গুরুতর আহত হন।

গত রোববার মধ্যরাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– নড়াইলের ইসলামী বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর সহযোগী আল আমিন মিয়া ও প্রাইভেটকারের চালক সাইফুল ইসলাম। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মুফতি হাবিবুল্লাহ অক্ষত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহফিল শেষে গাড়িযোগে ফেরার পথে কল্যান্দী মোড় এলাকায় একদল সশস্ত্র ডাকাত ইসলামি বক্তার গাড়িটির গতিরোধ করে। এরপর তারা গাড়িতে ভাঙচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইসলামী বক্তার সহযোগী ও গাড়ির চালককে কুপিয়ে জখম করে। পরে তারা তিনটি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে চলে যায়।

পুলিশের একটি সূত্র জানায়, ডাকাতরা হানা দেওয়ার পর মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর সহযোগীরা মানিব্যাগ ও মোবাইল ফোন দিয়ে দেন। কিন্তু ডাকাতরা বলে, ওয়াজ মাহফিল থেকে হাদিয়া পেয়েছেন, সেটি দেন। এ নিয়ে এক পর্যায়ে তারা মুফতির সহযোগী ও গাড়িচালককে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে হাদিয়ার টাকা তাদের দিয়ে দিলে তারা চলে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন এসে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ