শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

এবার ভোটের জন্য আর্থিক সহায়তা চাইলেন আব্দুল হান্নান মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচনের জন্য এবার আর্থিক সহায়তা চেয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এই আহ্বান জানান।

এর আগে ঢাকা-৯ আসনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও ফেসবুকে সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয়ের সহায়তা চেয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে—তাদের পথেই হাঁটলেন হান্নান মাসউদ।

পোস্টে হান্নান মাসউদ লেখেন, তিনি এমন রাজনীতিতে বিশ্বাস করেন যেখানে ক্ষমতার চেয়ে মানুষ, স্বার্থের চেয়ে সততা এবং প্রভাবের চেয়ে ন্যায়বিচার বড়। তাঁর মতে, উন্নয়ন শুধু অবকাঠামো নয়, বরং বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলাই আসল উন্নয়ন।

তিনি জানান, তাঁর রাজনীতি কোনো ব্যক্তি বা প্রভাবশালী গোষ্ঠীর অর্থে পরিচালিত হোক—এটি তিনি চান না। বড় অঙ্কের অর্থ ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণে চাপ সৃষ্টি করতে পারে বলেই তিনি দাবি করেন। হান্নান মাসউদের ভাষ্য, ‘যার অর্থে রাজনীতি চলে, শেষ পর্যন্ত রাজনীতি তার কথাই শোনে—আমি চাই আমার রাজনীতি শুনুক হাতিয়ার সাধারণ মানুষের কথা।’

তিনি বলেন, সমর্থকদের ছোট ছোট অবদান শুধু নির্বাচনী তহবিল নয়, বরং এটি একটি নৈতিক অবস্থান—হাতিয়ার মানুষ নিজেদের প্রতিনিধি নিজেরাই গড়ে তুলতে চান—এ কথার বহিঃপ্রকাশ। ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহির নৈতিক শক্তি হিসেবেই এটিকে দেখছেন তিনি।

কাজের মাধ্যমে আস্থার প্রতিদান দেওয়ার অঙ্গীকার করে হান্নান মাসউদ বলেন, হাতিয়ায় ন্যায়নিষ্ঠ, স্বচ্ছ ও বৈষম্যহীন উন্নয়ন বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের শক্তিতেই সৎ ও ইনসাফভিত্তিক রাজনীতি সম্ভব।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ