শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কত টাকা অনুদান পেয়েছেন, জানালেন ব্যারিস্টার ফুয়াদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি নির্বাচনের জন্য আর্থিক সহযোগিতা চান। এতে বিপুল পরিমাণ মানুষের সাড়া পেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন তিনি মোট ৩৯ লক্ষ ৬৬ হাজার ৫৫৬ টাকা অনুদান পেয়েছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘প্রিয় দেশবাসী, আমার আসনে ভোটার সংখ‍্যা কমবেশী ৩,৩২,১০১ জন।

নির্বাচন কমিশনের বিধিমালা মোতাবেক ১০ টাকা জন প্রতি আমার খরচের সীমা ৩৩ লক্ষ ২১ হাজার ১০ টাকা। আমার পেইজ ও আইডি অ‍্যাডমিন আমাকে জানিয়েছে যে ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিকাশে জমা হয়েছে- ১৯,২৩,৫৫২ টাকা, নগদে ২,৩৫,০৫৬ টাকা এবং ব‍্যাংকে ১৮,০৭,৯৪৮ টাকা। মোট অনুদান এসেছে ৩৯, ৬৬, ৫৫৬ টাকা।’

পোস্টে তিনি আরো উল্লেখ করেন, ‘দেশ/প্রবাস থেকে যারা অনুদান দিয়েছেন, তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

হাজার হাজার ভালোবাসার মানুষ ফোন করেছেন, ম্যাসেজ দিয়েছেন যাদেরকে উত্তর দেওয়া সম্ভব হয়নি বলে আন্তরিকভাবে দুঃখিত। অতিরিক্ত অনুদানের ব্যাপারে নির্বাচন কমিশনের পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি জানান, ‘স্বচ্ছতার স্বার্থে অনুদান সংক্রান্ত সকল কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত অডিট করে প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। নির্বাচন কমিশন বা সরকারের অন্য যেকোনো আর্থিক রেগুলেটরি প্রতিষ্ঠান অডিট করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ