শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

‘একটি সমৃদ্ধ জাতি গঠনে ইমামদের ভূমিকা অনস্বীকার্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজবাড়ীতে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশন চত্বরের উন্মুক্ত মঞ্চে জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সভাপতিত্বে এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অবস) মো. শামসুল হক, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম, ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন।

জেলা ইমাম কমিটির সভাপতি মো. ইলিয়াস আলী মোল্লা, বরেণ্য আলেম মাও আবুল এরশাদ মো. সিরাজুম মুনির, জেলা মডেল মসজিদের ইমাম, আবু সাঈদ তৈয়বীসহ সম্মেলনে জেলার সাত শতাধিক ইমাম ও খতিব অংশগ্রহণ করেন।

সম্মেলনে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। আসন্ন গণভোটে সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে ইমামগণ গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় ভূমিকা পালন করতে পারেন। দেশের স্বার্থে হ্যাঁ ভোটকে উদ্বুদ্ধ করা আমদের নৈতিক দায়িত্ব।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ