শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার ঘটনায় খেলাফত মজলিসের গভীর উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে আজ শুক্রবার শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লাঠিচার্জ,কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে। এতে সংগঠনটির নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদীর হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে অনেক সময় পার করে ফেলেছে। শহীদ ওসমান হাদীর পরিবার ও মামলার বাদি পক্ষ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয়। এমতাবস্থায় প্রধান উপদেষ্টাকে বিষয়টি শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নিতে হবে। আমরা আজকে তাদের অবস্থান কর্মসূচিতে পুলিশী হামলার নিন্দা জানাই। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই,খেলাফত মজলিস সহ ১১ দলীয় ঐক্যের সরকার গঠিত হলে শহীদ ওসমান হাদী সহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা হবে,ইনশাআল্লাহ।

আমরা উদ্বেগ প্রকাশ করছি যে,জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোন অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব ঘটলে তার পরিণতি কারো জন্যই ভালো হবে না। দেশবিরোধী অপশক্তি নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা দেশপ্রেমিক সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ