শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

হালিশহরে বাসায় বিস্ফোরণ, মৃত্যু বেড়ে ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিস্ফোরণে দগ্ধ শাখাওয়াত হোসেন মারা যান। শাখাওয়াতের ফুফাতো ভাই জামশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শাখাওয়াত হোসেনের মৃত্যুর বিষয়টি চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।

এর আগে গতরাতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমনের স্ত্রী আশুরা আক্তার পাখি মারা যান। তিনি ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

এর আগে দুপুরে সামির আহমেদ সুমন মারা যান। সকালে শাখাওয়াত হোসেনের ছেলে সাফায়াত হোসেন ও আগের দিন বিকেলে স্ত্রী নুরজাহান বেগম মারা যান। বর্তমানে তাদের পরিবারের আরও চারজন চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের অবস্থাও খুবই সংকটাপন্ন।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে হালিশহরের এইচ ব্লকে এসি মসজিদসংলগ্ন ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্লাটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পরে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় একই পরিবারের ৯ জন গুরুতর দগ্ধ হন। স্থানীয় লোকজন দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থা গুরুতর দেখে বিকেলেই তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

  এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ