শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ভোক্তা অধিকারের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

 অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিশনসহ বিভিন্ন অভিযোগে নারায়ণগঞ্জের সুইট ন্যাশন নামে একটি কেক ও মিস্টি তৈরির কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ইসদাইর এলাকার কারখানায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

সূত্রে জানা গেছে, অভিযান পরিচালনাকালে সুইট ন্যাশন কারখানার ভেতরে মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া যায়। একই সাথে রান্না করার খাবার ফ্রিজিং অবস্থায় পাওয়া যায়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ক্ষতিকর রঙ পাওয়া যায়। যা ভোক্তাদের জন্য ক্ষতিকর। 

এ বিষয়ে হৃদয় রঞ্জন বনিক বলেন, আমরা অভিযান পরিচালনাকালে বিভিন্ন রকমের অসঙ্গতি পেয়েছি। যা ভোক্তাদের জন্য অনেক ক্ষতিকর। আর তাই আমরা তাদেরকে ১ লাখ টাকা জরিমানা করেছি। একই সাথে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়েছি। পাশাপাশি বাসি খাবার ও মেয়াদ উত্তীর্ণ পণ্য ধ্বংস করে দেয়া হয়েছে। 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ