মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, নেপথ্যে কারণ কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (২ মার্চ) মধ্যরাত রাত থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু হয়। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। সোমবার সকালে যানজট সোনারগাঁ অংশ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।

পরিবহন চালকরা জানান, মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেনের প্রায় ১৩ কিলোমিটার এলাকা কার্যত স্থবির হয়ে আছে। চট্টগ্রামমুখী লেনে কিছুটা স্বাভাবিক থাকলেও ঢাকামুখী লেনে আড়াই ঘণ্টা বসে থেকে মেঘনা ব্রিজ পার হতে হয়েছে। অথচ স্বাভাবিক সময়ে এই পথ পাড়ি দিতে ৮ থেকে ১০ মিনিট সময় লাগে।

দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংস্কারকাজ শেষ করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করবে—এমন প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শ্রী কৃষ্ণপদ বলেন, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলমান থাকায় সোমবার মধ্যরাত থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে। এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। তবে আশা করা যাচ্ছে, আজকের মধ্যেই কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ