শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের

পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন বা ওয়েস্ট টু এনার্জি প্রকল্পের কাজ পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না পাওয়ায় এখনো শুরু করা সম্ভব হয়নি। পরিবেশগত অনুমোদন মিললেই দ্রুত কাজ শুরুর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (৩ মার্চ) সাভারে ডিএনসিসির বর্জ্য ডিসপোজাল এরিয়া আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের  এসব কথা বলেন তিনি। 

ডিএনসিসি প্রশাসক বলেন, আমাদের দিক থেকে সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। চূড়ান্ত ছাড়পত্র পেলেই আমরা কাজ শুরু করতে পারব। অনুমোদন পাওয়া গেলে দেড় থেকে দুই বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ল্যান্ডফিল এলাকায় মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার কারণে মাঝে মাঝেই আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ পাওয়া গেছে এবং ডিএনসিসি বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়েছে। 

তিনি বলেন, সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, ডিএনসিসির ওয়েস্ট টু এনার্জি প্রকল্প বাস্তবায়নে একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু হয়েছে। বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য পরিবেশ অধিদফতরের ছাড়পত্র প্রয়োজন। তবে এখনো পরিবেশ ছাড়পত্র না পাওয়ায় প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম স্থগিত রয়েছে। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান এবং প্রকল্প পরিচালক এস এম শফিকুর রহমান। 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ