শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের

কুষ্টিয়া থেকে বিদায় নিলেন জেলা প্রশাসক ইকবাল হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিদায় নিলেন কুষ্টিয়ার জনপ্রিয় ও আলোচিত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। জেলাটির নতুন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন স্থানীয় সরকারের কুষ্টিয়ার উপপরিচালক (ডিডিএলজি) আহমেদ মাহবুব উল ইসলাম।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে তিনি নতুন ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করে কুষ্টিয়া থেকে বিদায় নিয়েছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) আহমেদ মাহবুব উল ইসলাম কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং মো. ইকবাল হোসেন ইতোমধ্যে তার নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

এদিকে কুষ্টিয়ার বিদায়ী জেলা প্রশাসক দায়িত্ব হস্তান্তর করে তার বদলির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে করা আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে শেষ বিদায় নেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর তিনি গাড়িতে করে জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।

উল্লেখ্য, গত রোববার (১ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়াসহ পাঁচটি জেলার ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারি হয়। এরপর থেকেই এই প্রত্যাহারের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়। মো. ইকবাল হোসেনকে বহাল রাখা নিয়ে জামায়াতে ইসলামী ও জুলাই যোদ্ধাদের ব্যানারে আন্দোলন করা ব্যক্তিদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ