শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের

মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের রুটে সাময়িকভাবে স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের কোনো বাড়তি খরচ ছাড়াই টিকিটের পুরো টাকা ফেরত অথবা ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (৪ মার্চ) সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ থাকবে। তবে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট রুটে বিমানের নিয়মিত সেবাগুলো আগের শিডিউল অনুযায়ী চালু রয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, এই সময়ে স্থগিত হওয়া ফ্লাইটের টিকিটধারী যাত্রীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই রিফান্ড বা তারিখ পরিবর্তনের সুবিধা পাবেন। যাত্রীরা দেশ-বিদেশের যেকোনো বিমান সেলস সেন্টার অথবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি থেকে এই সেবা নিতে পারবেন।

ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের কল সেন্টার ১৩৬৩৬ (দেশি) অথবা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংস্থাটি জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ