শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

'যুদ্ধ নয় শান্তি চাই' এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বজুড়ে শিশু হত্যার প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ ইকরা বাংলাদেশ স্কুল ও ইকরা দারুল উলূম মাদরাসার শিক্ষার্থীরা।

আজ বুধবার (১১ মার্চ ২০২৬) সকালে হবিগঞ্জ ইকরায় যুদ্ধবিরোধী পত্রে গণস্বাক্ষর করেন শিক্ষার্থীরা।

বিশ্বব্যাপী মুসলমানদের উপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে গণস্বাক্ষর গ্রহণের সময় স্কুলটির প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, শিশুরা ফুল। কোনো ক্ষেত্রেই শিশুদের উপর হামলা মেনে নেয়া যায় না। সব যুদ্ধে নারী ও শিশুদের প্রতি এমন খুনোখুনি মেনে নেয়া যায় না। অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। 

শিশুদের জন্য বিশ্বকে নিরাপদ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বকে বারূদমুক্ত ঘোষণা দিন। শিশুদের জন্য বিশ্বটাকে ছেড়ে দিন।

গণস্বাক্ষরপত্রে অসম যুদ্ধের প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন হবিগঞ্জ ইকরার শিক্ষক, মাওলানা সাজিদুল ইসলাম, মুফতি সামিল আহমদ ওসমান, মাওলানা নাজমুল হাসান, হাফিজ হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, সাথী আক্তার, সুইটি আক্তার প্রমুখ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ