শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

রমজানে মাদরাসাগুলোর প্রতিও বিশেষভাবে খেয়াল রাখুন: শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র রমজানে মাদরাসাগুলোর প্রতিও বিশেষভাবে খেয়াল রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ।

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান।

শায়খ আহমাদুল্লাহ লিখেন- শত বছর ধরে মাদরাসা শিক্ষাব্যবস্থা দ্বীনের সুরক্ষা এবং সৎ ও আদর্শবান নাগরিক তৈরিতে নিরলস ভূমিকা রেখে চলেছে।  এই রমাদানে আপনার গরিব আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অন্যান্য দাতব্য সংস্থার পাশাপাশি মাদরাসাগুলোর প্রতি বিশেষভাবে লক্ষ রাখুন। বিশেষত যেসব মাদরাসায় এতিম ও দুস্থ শিক্ষার্থী রয়েছে, সাধ্যমতো সেখানে দান করুন।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেন- আসুন, দ্বীনের এই দূর্গগুলো  রক্ষার এই মহান মিশনে আমরা সবাই শামিল হই।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ