শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে

চাঁদা না দেয়ায় বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় চাঁদা না দেওয়ার কারণে বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান আসামি রাজিব হাওলাদারকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

‎বৃহস্পতিবার (১২ মার্চ) গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম জানান, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মুদি দোকানি আবুল কাশেমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে একটি চক্র। সে চাঁদা না দেওয়ায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে রাজিবসহ আরও ১০-১২ জন সন্ত্রাসী। এ সময় তার ছেলে বিল্লাহ হোসেন বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করে।

‎‎তিনি আরও জানান, হত্যা মামলার পর মামলার প্রধান আসামি রাজিব হাওলাদার পালিয়ে যায়। এরপর বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

‎‎তাকে গ্রেফতারের পর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ