শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

ঈদে শ্রমিক-মেহনতি মানুষের যাত্রা সহজ করার দাবি শ্রমিক আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান বলেছেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন শিল্প-কারখানা, নির্মাণখাত, পরিবহন ও সেবা খাতে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিক, মেহনতি ও নিম্ন আয়ের মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ গ্রামে ফিরবেন। কিন্তু প্রতি বছরই ঈদযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়, যানবাহনের সংকট, টিকিট জটিলতা এবং দীর্ঘ ভোগান্তির কারণে এসব শ্রমজীবী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। দেশের অর্থনীতির চালিকাশক্তি এই শ্রমিক-মেহনতি মানুষের ঈদযাত্রা নিরাপদ, সাশ্রয়ী ও স্বস্তিদায়ক করা রাষ্ট্র, পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং শিল্প-কারখানা মালিকদের নৈতিক দায়িত্ব।

শুক্রবার (১৩ মার্চ) ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের মাসিক বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের প্রতি এ আহ্বান জানান।

এসময় কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে. এম. বিল্লাল হোসাইন বলেন, ঈদকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থাপনা শক্তিশালী করা, অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্য বন্ধে কার্যকর নজরদারি নিশ্চিত করা এবং শ্রমজীবী মানুষের যাতায়াতকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, দেশের বাস, লঞ্চ ও ট্রেনসহ সকল পরিবহন মালিক-শ্রমিকদের উচিত ঈদযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি থেকে বিরত থেকে মানবিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া।

বৈঠকে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, সকল শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ঈদের ছুটি এমনভাবে নির্ধারণ করা প্রয়োজন, যাতে শ্রমিকরা পর্যাপ্ত সময় নিয়ে নিরাপদে বাড়ি যেতে পারেন এবং একই দিনে বিপুল সংখ্যক শ্রমিকের যাত্রার চাপ সৃষ্টি না হয়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ