শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

সাপের কামড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁর পোরশায় সাপের কামড়ে মেহেদী হাসান (১৬) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোরে তার মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান উপজেলার নিতপুর মাস্টার পাড়া হাফেজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ও মাস্টারপাড়া এলাকার ট্রাক্টর চালক জসীম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বাড়ির পাশে গোয়ালঘরে গরুর জন্য মশারি টাঙ্গাতে গেলে মেহেদী হাসানকে একটি সাপ কামড় দেয়। একটু পরে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে সাপে কামড়ানোর ভ্যাকসিন দেওয়া হয়। তারপরও শারীরিক অবস্থার অবনতি হলে ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সাপের কামড়ে এক মাদরাসা ছাত্রের মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

এমএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ