শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

পদত্যাগ করলেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মাহবুব মোর্শেদ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিন আগেই তিনি পদত্যাগ করেছেন বলে ।

শনিবার (১৪ মার্চ) রাত থেকে বাসসের ওয়েবসাইটে দেখা গেছে, এমডি ও প্রধান সম্পাদকের জায়গায় মাহবুব মোর্শেদের নাম নেই।

২০২৪ সালের আগস্ট মাসে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার মাহবুব মোর্শেদকে দুই বছরের জন্য এই পদে নিয়োগ দিয়েছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি সরে দাঁড়ালেন। সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি চার সদস্যের কমিটি গঠন করেছিল, যাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের অভ্যন্তরে অস্থিরতা তৈরি হয়।

এর আগে, বাসসের একাংশ সাংবাদিক ও কর্মচারী মাহবুব মোর্শেদকে কার্যালয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিক্ষোভ করেন। তখন তিনি বিক্ষোভের মুখে অফিস ত্যাগ করতে বাধ্য হন।

পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অভিযোগ করেন যে, তাকে সরানোর জন্য পরিকল্পিতভাবে ‘মব’ তৈরি করে চাপ সৃষ্টি করা হয়েছে।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এই পরিস্থিতিকে দুঃখজনক হিসেবে বর্ণনা করে জানিয়েছেন যে, বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ