শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ঠেকাতে রাতেও বিআরটিএর নজরদারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবার রাতেও মাঠে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও টিকিটের কালোবাজারি ঠেকাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে বিশেষ অভিযান চালিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএর সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।

বাস টার্মিনালে দেখা যায়, রাত ৯টার পর কাউন্টারগুলো ঘুরে দেখেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। এ সময় তারা সরাসরি সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে কি না বা তারা কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কি না, তার খোঁজ নেন। ঈদের আগমুহূর্তে বিআরটিএর এমন ঝটিকা অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বলেন, ‘নির্ধারিত সময়ে বাস ছেড়ে যাচ্ছে কি না এবং অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কি না– এসব বিষয় আমরা নিবিড়ভাবে তদারকি করছি। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অসংগতি পাওয়া যায়নি এবং যাত্রীরাও তেমন অভিযোগ করেননি। তবে কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।’

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ