শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

চাঁদপুরে আগেভাগে ঈদ পালন, জামাতে মুসল্লির সংখ্যা ৭ জন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুরের বিভিন্ন গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিলে ঈদ ও রোজা করে আসছে অনেক দিন ধরে। তবে এবার একটি গ্রামের মুসল্লিরা সৌদি আরবকেও মানছেন না। তারা সৌদি আরবের আগের দিন ঈদ পালন করছেন।

জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা এলাকায় বৃহস্পতিবার (১৯ মার্চ পালিত হচ্ছে ঈদুল ফিতর। এদিন সকালে মাওলানা আবু বকরের ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আর সেই জামাতে অংশ নেন মাত্র সাতজন মুসল্লি। 

এদিকে শুক্রবার হাজীগঞ্জ উপজেলার সাদ্রার দরবার শরীফের পীর মাওলানা ইসহাকের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। চাঁদপুর জেলার ৪০ গ্রামের মধ্যে হাজীগঞ্জ উপজেলার ৭-৮ টি গ্রামের মুসল্লিরা ঈদ করবেন সৌদির সাথে মিল রেখে। 

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, ৭ জন নিয়ে ঈদের জামায়াত হয়েছে বিষয়টি জেনেছি। তবে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ ছিল।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ