শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

কুমিল্লার রেল দূর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রোববার (২২ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, রেল কর্তৃপক্ষ নিহতদের প্রত্যেক পরিবারের জন্য এক লাখ টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি জেলা প্রশাসন থেকেও নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং গুরুতর আহতদের প্রয়োজন হলে ঢাকায় এনে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, যাদের গাফিলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে প্রাথমিকভাবে দায়ী দুইজনকে বরখাস্ত করা হয়েছে। ভবিষ্যতে অরক্ষিত রেলক্রসিংগুলোতে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে।

এর আগে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি ধারণা প্রকাশ করে বলেন, রেলগেট খোলা থাকায় বাসটি লাইনে উঠে যায় এবং সেখান থেকেই দুর্ঘটনার সূত্রপাত হয়। তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার কথাও জানান।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ