শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

পাহাড়ে ধাক্কা লেগে উল্টে গেল বাস, আহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‎‎রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যান।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে প্রায় ৫০ জন গার্মেন্টস শ্রমিক একটি বাস রিজার্ভ করে চট্টগ্রামে কর্মস্থলে ফিরছিলেন। পথে সাপছড়ি এলাকার একটি ঢালু সড়কে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।

‎বাসের যাত্রী রিপ চাকমা জানান, নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি সাপছড়ি এলাকায় ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

এদিকে ‎দুর্ঘটনার খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

‎রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, আহত ১৯ জনের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। গুরুতর আহত তুহিন চাকমা (২৬) নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ