শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন সায়েদাবাদে অবৈধ ১০০ বাস কাউন্টার সিলগালা

খাগড়াছড়িতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

খাগড়াছড়ি শহরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৩০ মার্চ) বিকেলে শহরের পর্যটন হোটেল এলাকা সংলগ্ন একটি জঙ্গল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকটি ভবঘুরে ছিল এবং দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ওই এলাকার আশপাশে ঘোরাফেরা করছিল।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক ডিআইজি

তিনি আরও বলেন, ঘটনার রহস্য উদঘাটনে বিষয়টি সিআইডিকে অবহিত করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ