শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

জামিয়া ইসলামিয়া পটিয়ার মজলিসে শূরায় যেসব সিদ্ধান্ত হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গতকাল ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ মার্চ ২০২৬ ইংরেজি, সোমবার আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদভী রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালে জামিয়ার মজলিসে শূরার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত মজলিশে শুরার বৈঠকে সভাপতিত্ব করেন আমিরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জামিয়া বাবুনগরীর সম্মানিত মুহতামিম, পীরে কামেল মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী।

বৈঠকের শুরুতে শূরার সদস্যগণ আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সদ্যসাবেক মুহতামিম মুফতী আবু তাহের কাসেমী নদভী রহ.-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সাথে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জান্নাতে তাঁর উচ্চ মাকামের জন্য কায়মনোবাক্যে দোয়া করেন।

উক্ত বৈঠকে সর্বসম্মতিক্রমে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতী একরাম হোসাইন অদুদীকে মুহতামিম এবং সিনিয়র মুহাদ্দিস হযরত আল্লামা এমদাদুল হক (সুফী সাহেব)কে ছদরে মুহতামিম হিসেবে মনোনীত করা হয়।

আরও পড়ুন: ইলম, ইখলাস ও ত্যাগের এক দীপ্ত জীবনগাথা 

এছাড়াও জামিয়ার শিক্ষা বিভাগীয় সহকারী পরিচালক মাওলানা মুফতী জাকারিয়া আজহারী সাহেবকে নায়েবে মুহতামিম এবং জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা উসামা হারুন আজহারী সাহেবকে মুঈনে মুহতামিম হিসেবে নিযুক্ত করা হয়।

একই সঙ্গে জামিয়ার মরহুম মুহতামিম মাওলানা মুফতি আবু তাহের কাসেমী নদভী রহমাতুল্লাহি আলাইহির বড় ছেলে মাওলানা মাহমুদুল হাসানকে জামিয়ার শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমীর প্রতিনিধি মুফতী জসিম উদ্দীন, জামিয়া ওবাইদিয়া নানুপুরের মুহতামিম মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জামিয়া আরাবিয়া জিরীর মুহতামিম মাওলানা খোবাইব, জামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা পরিচালক মুফতী জসিম উদ্দীন কাসেমী, জামিয়া মাদানিয়া শুলকবহরের নায়েবে মুহতামিম মাওলানা হারুন, রাজঘাট মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুল ওয়াহেদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আমানুল্লাহ, মাওলানা আলী হাস্সান চোধুরী কক্সবাজার, হাজি এনামুল হক, মাওলানা আশেক ইসমাইল, মাওলানা আব্দুর রহীম, মাওলানা ড.আহমদ হারুন আছিম।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ