শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন সায়েদাবাদে অবৈধ ১০০ বাস কাউন্টার সিলগালা

দায়িত্ব গ্রহণ করলেন গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।

বুধবার (১ এপ্রিল) সকালে জেলা পরিষদ মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

এ  সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

এসময় জেলা পরিষদের প্রশাসক ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, প্রশাসনের স্থবিরতা কাটিয়ে দ্রুত রাস্তা ঘাটের উন্নয়নসহ জেলার বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব কাজকে প্রাধান্য দিবেন সেগুলো বাস্তবায়নে তিনি ভূমিকা রাখবেন। এসময় তিনি আরও বলেন, দূর্নীতিকে জিরো টলারেন্স  করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার আগে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী  গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।  ‎চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর বাবা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী বিএনপির স্থায়ী কমিটির সদস্য  এবং সরকারের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ