শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

খালখনন: চলতি মাসে নতুন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশব্যাপী খালখনন ও পুনঃখনন কার্যক্রম ত্বরান্বিত করতে চলতি মাসে ঝিনাইদহের শৈলকূপা ও ফেনী জেলায় দুটি নতুন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

মন্ত্রী জানান, দেশের ৫৪টি জেলায় ইতোমধ্যে খাল ও নদী পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যক্রম বাস্তবায়ন এবং পুনঃদখল রোধে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, কলকারখানার বর্জ্য, অবৈধ স্থাপনা ও দখলমুক্তকরণের মাধ্যমে ১৮০ দিনের চলমান কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের ৫৪টি জেলায় নদী ও জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে আবার দখল বা ভরাটের ঘটনা না ঘটে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের অধীনে একটি মনিটরিং সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত তদারকি করা হবে বলে জানান মন্ত্রী।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ